Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাউড়িয়ায় সোনার গয়না চুরির অভিযোগে ধৃত আয়া

বাড়ির শিশুকে দেখাশোনা করার জন্য আয়া সেন্টার থেকে এক সেবিকাকে বাড়িতে আনা হয়েছিল।

বাউড়িয়ায় সোনার গয়না চুরির অভিযোগে ধৃত আয়া
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বাড়ির শিশুকে দেখাশোনা করার জন্য আয়া সেন্টার থেকে এক সেবিকাকে বাড়িতে আনা হয়েছিল। সেই আয়াকেই বাড়ির গয়না চুরি অভিযোগে গ্রেফতার করল পুলিশ।  ঘটনাটি ঘটেছে বাউড়িয়া থানার বুড়িখালিতে। ধৃতকে পাঁচদিনের হেফাজতে নিয়ে জেরা করছে বাউড়িয়া থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুড়িখালির বাসিন্দা মিঠুন দাস কলকাতার এক বেসরকারি হাসপাতালের কর্মী। তাঁর স্ত্রীও কর্মরতা। তাঁরা সকালে কাজে বের হন, ফেরেন রাতে। তাঁদের শিশুসন্তানকে দেখাশোনার জন্য দিন কুড়ি আগে তাঁরা একটি আয়া সেন্টার থেকে এক আয়াকে বাড়ি নিয়ে আসেন। এরমধ্যেই একদিন ওই দম্পতি অফিস থেকে ফেরার পর নিমন্ত্রণ বাড়িতে যাবেন বলে আলমারির লকার খুলে দেখেন, তাতে গয়না নেই। তাঁদের সন্দেহ গিয়ে পড়ে ওই আয়ার উপর। তাকে জিজ্ঞাসাবাদ করলেও সে তা অস্বীকার করে। সোমবার মিঠুনবাবু বাউড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বাউড়িয়া থানার পুলিশ তদন্তে নেমে ওই আয়াকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, জেরায় প্রথমে সে কিছুতেই গয়না হাতানোর কথা স্বীকার করতে চায়নি। পরে চাপে মুখে সে ভেঙে পড়ে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে প্রায় ১০-১৫ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না উদ্ধার হয়েছে। হাওড়া গ্রামীণ পুলিশের সুপার সুবিমল পাল বলেন, অভিযোগ পাওয়ামাত্র পুলিশ পদক্ষেপ নিয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি খোয়া যাওয়া সোনার গয়না উদ্ধারও করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ