Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ধর্মতলা কাণ্ডে কড়া পদক্ষেপের বার্তা মুখ্যমন্ত্রীর, প্রথমবার প্রয়োগ গুন্ডাদমন আইন

ধর্মতলা কাণ্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গুন্ডাদমন আইন প্রয়োগের ঘোষণা করেছেন। ৭০ জন অভিযুক্ত চিহ্নিত, তদন্ত চলছে। বিস্তারিত পড়ুন।

ধর্মতলা কাণ্ডে কড়া পদক্ষেপের বার্তা মুখ্যমন্ত্রীর, প্রথমবার প্রয়োগ গুন্ডাদমন আইন
  • ২৫ জুলাই, ২০২৬ ১৫:২৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাধিক পরীক্ষায় প্রশ্নফাঁসের বিরুদ্ধে দিল্লিতে সিজেপির আন্দোলনের ছোঁয়া লেগেছে কলকাতায়। সিজেপির সমর্থনে কলকাতার ধর্মতলায় হওয়া মিছিল এক রণক্ষেত্র রূপ নিয়েছিল গতকাল। আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী সহ সাংবাদিক। আর সেই বিক্ষোভকে কেন্দ্র করে আজ কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ঘটনার সঙ্গে জড়িত মোট ৭০ জনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। কিন্তু চিহ্নিত হওয়া অভিযুক্তদের মধ্যে কেউই ছাত্র নয় এবং নিট আন্দোলনের সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই বলে জানান মুখ্যমন্ত্রী। গতকালের এই ঘটনায় মোট ৭টি মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন তিনি। যার মধ্যে হেয়ায় স্ট্রিট থানায় ছয়টি আর এন্টালিতে একটি মামলা রুজু হয়েছে। এই মামলাগুলিতে প্রথমবার পাশ হওয়া রাজ্যের গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে। 

Advertisement

মুখ্যমন্ত্রী জানান, পুলিশের উপর হামলা থেকে শুরু করে সাংবাদিকদের উপর একাধিক জিনিস ছুঁড়ে হামলা করে আন্দোলনকারীরা। পাশাপাশি পুলিশকে বারংবার উত্তেজিত করা হলেও তাঁরা ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় মোট ছয়জন সাংবাদিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানান তিনি।  পাশাপাশি রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ, একবালপুরের তনবীর ও নিজাম এবং ওয়াটগঞ্জের রাহুল জামাল এই কয়টি  নাম উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন গুন্ডাদমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে এই গুন্ডাদের তিন পুরুষ মনে রাখে। এইরকমের ঘটনার জন্যেই এই আনা হয়েছে বলে জানান তিনি। এই আইন  কতটা প্রোয়োজনীয় তা মানুষ এখন বুঝতে পারবে। মূলত বেআইনি জমায়েত, হিংসা, জমায়েত থেকে অপরাধমূলক কাজ, সরকারি আধিকারিকের কাজে বাধা দেওয়া, অশান্তিতে উস্কানির এই সমস্ত কারণে মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আরও কারা কারা এই হামলাতে জড়িত তাও খতিয়ে দেখছে তদন্তকারী দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ