Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নন্দীগ্রাম: বিজেপি প্রার্থীর হলফনামা চ্যালেঞ্জ করে হাইকোর্টে হাত শিবির

নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে উত্তাপ চড়ছেই। এবার বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনি হলফনামা নিয়ে প্রশ্ন তুলে তাঁর প্রার্থীপদ খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস।

নন্দীগ্রাম: বিজেপি প্রার্থীর হলফনামা  চ্যালেঞ্জ করে হাইকোর্টে হাত শিবির
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে উত্তাপ চড়ছেই। এবার বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনি হলফনামা নিয়ে প্রশ্ন তুলে তাঁর প্রার্থীপদ খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। তাদের দাবি, বিজেপি প্রার্থী হলফনামায় উল্লেখ করেছেন, তাঁর জন্ম ১৯৬৬ সালে। আর তিনি ১৯৬৫ সালে মাধ্যমিক পাশ করেছেন। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা। এদিকে, পাঁচটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হবে। পাশাপাশি হাইকোর্টে বলার পরও মিলনের নামে নয়া মামলা দেওয়া হচ্ছে এমন অভিযোগও তুলেছেন তিনি। সেই আবেদনেরও শুনানি হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, এদিনই খেজুরি অস্ত্র মামলায় তাঁকে ৭ অক্টোবর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ