Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নন্দনকাননের ডায়েরি

নন্দনকাননের ডায়েরি
  • ১৪ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

সুপারফ্যান গৌতম

Advertisement

মাথায় আঁকা ভারতের ম্যাপ। হাতে তেরঙা। ‘সুপারফ্যান’ সুধীর গৌতমকে এভাবেই চেনে ক্রিকেটদুনিয়া। বৃহস্পতিবার দুপুরে ইডেনর ক্লাবহাউসের লোয়ার টিয়ারে ঠিক সেই মেজাজেই হাজির তিনি। ভারতের প্র্যাকটিসের সময় যথারীতি দোলালেন পতাকা। বাজালেন শঙ্খ। তাঁর সঙ্গে অনেককে ছবি তুলতেও দেখা গেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ৪৪ বছর বয়সির দিকে যে বারবার তাক করা হবে লাইভ কভারেজের ক্যামেরা, তা বলাই বাহুল্য।


পয়মন্ত ১৪

ইডেনের সঙ্গে ‘১৪’ তারিখটা অদ্ভুতভাবে সম্পর্কিত শুভমান গিলের। ২০১৮ সালের ১৪ এপ্রিল এখানেই আইপিএলে অভিষেক ঘটেছিল তাঁর। সাত বছর পর, সেই একইদিনে এখানে টেস্ট ক্যাপ্টেন হিসেবে টস করতে যাচ্ছেন গিল। তাৎপর্যের হল, নন্দনকাননে এটাই গিলের প্রথম টেস্ট। ২০১৯ সালে ইডেনে হওয়া শেষ ম্যাচে খেলেননি তিনি। তবে বিরাট কোহলির নেতৃত্বে সেবার ভারতীয় স্কোয়াডে ছিলেন শুভমান গিল।


কীর্তির সামনে জাড্ডু

অনন্য কীর্তির সামনে দাঁড়িয়ে ‘স্যার’ জাড্ডু। ৮৭ টেস্ট খেলে ৩৮.৭৩ গড়ে ৩৯৯০ রান রয়েছে তাঁর। আর দশ রান হলেই টেস্টে চার হাজার পূর্ণ হবে জাদেজার। পাশাপাশি, নিয়েছেন ৩৩৮ উইকেটও। ক্রিকেটের ইতিহাসে মাত্র তিনজনের এই নজির রয়েছে। তাঁরা হলেন কপিল দেব (৫২৪৮ রান ও ৪৩৪ উইকেট), ইয়ান বথাম (৫২০০ রান ও ৩৮৩ উইকেট), ড্যানিয়েল ভেট্টোরি (৪৫৩১ রান ও ৩৬২ উইকেট)। সেক্ষেত্রে অলরাউন্ডার জাদেজা হতে চলেছেন এই তালিকার চতুর্থ ক্রিকেটার।

Advertisement
সম্পর্কিত সংবাদ