Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের খুলছে ‘নন্দন’

ফের খুলছে ‘নন্দন’
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০৩
Prefer us on Google

সিনেপ্রেমীদের জন্য সুখবর। দীর্ঘ প্রতিক্ষার পর আজ, ৭ মার্চ ফের খুলতে চলেছে ‘নন্দন’ প্রেক্ষাগৃহ। ‘নন্দন ১’ ও ‘নন্দন ২’— এই দুই স্ক্রিনে তিনটি করে মোট ছ’টি বাংলা ছবি দেখানো হবে। ‘নন্দন ১’-এ দুপুর দেড়টায় দেখানো হবে আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ‘মায়ানগর’, বিকেল চারটের স্লটে থাকছে সত্যজিৎ রায় পরিচালিত বিখ্যাত সিনেমা ‘নায়ক’। সন্ধ্যা ছ’টা ১৫ মিনিটে দেখানো হবে ‘পরিচয় গুপ্ত’। ‘নন্দন ২’-এ প্রদর্শিত হবে ‘কারণ গ্রিস আমাদের দেশ না অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট’, ‘মন পতঙ্গ’ ও ‘ধ্রুবর আশ্চর্য জীবন’। কম খরচে সিনেমা দেখা যায় বলে অনেক দর্শক ‘নন্দন’-এর উপর ভরসা করেন। তবে গত বছর পুজোর পর থেকে বন্ধ ছিল প্রেক্ষাগৃহ। গত আগস্ট মাসে শেষবার নতুন বাংলা ছবি মুক্তি পেয়েছিল মহানগরের এই সিনেকেন্দ্রতে। তারপর ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ‘ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল’ সহ একাধিক ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হয়েছে নন্দনে। ফলে কোনও নতুন ছবি মুক্তির অবকাশ ছিল না। অবশেষে ‘নন্দন’ আবার খোলায় দর্শক মহলে খুশির হাওয়া। বৃহস্পতিবার থেকেই টিকিটের অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ