Bartaman Logo
১০ জুন, ২০২৬

নির্বাচনী বন্ডে বিজেপিকে ৩০ কোটি, সিবিআইয়ের দায়ের করা এফআইআরে সংস্থার নাম

নির্বাচনী বন্ডে বিজেপিকে ৩০ কোটি, সিবিআইয়ের দায়ের করা এফআইআরে সংস্থার নাম
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত সংস্থা সেইলে ৪০০ কোটি টাকা ইস্পাত কেলেঙ্কারির অভিযোগে ইতিমধ্যেই তদন্তে নেমেছে সিবিআই। এই ইস্যুতে এবার বিস্ফোরক তথ্য সামনে চলে এল। ২০২৪ সালের অক্টোবরে সিবিআইয়ের দায়ের করা এফআইআর বলছে, সেইলে এই আর্থিক অনিয়মের নেপথ্যে রয়েছে এপিসিও ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা। রিপোর্ট অনুযায়ী, অনিয়মে অভিযুক্ত এই সংস্থাটির কাছ থেকেই নির্বাচনী বন্ডে ৩০ কোটি টাকা পেয়েছিল কেন্দ্রের শাসকদল বিজেপি।

Advertisement

সেইলে ইস্পাত কেলেঙ্কারির একের পর এক অভিযোগ জমা পড়ায় প্রথমে মাঠে নেমেছিল লোকপাল ও সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন (সিভিসি)। তাদের প্রাথমিক তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই পরে এফআইআর দায়ের করে সিবিআই। মূল অভিযোগ হল, সেইলের কাছ থেকে নিয়ম না মেনে ইস্পাত কেনা হয়েছে এবং ভর্তুকিতে কেনা সেই ইস্পাতই অন্য সংস্থার কাছে বেশি দামে বিক্রি করা হয়েছে। নিময় অনুযায়ী, সেইলের কাছ থেকে ভর্তুকিতে ইস্পাত কিনতে পারে নির্মাণকাজে যুক্ত সংস্থা। কিন্তু এক্ষেত্রে নির্মাণকাজে যুক্ত থাকার ভুয়ো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখিয়ে কম দামে ইস্পাত কেনা হয়েছিল। সব মিলিয়ে অনিয়মের পরিমাণ ৪০০ কোটি টাকা। দুর্নীতিতে অভিযুক্ত সংস্থা এপিসিও ইনফ্রাটেক যেভাবে নির্বাচনী বন্ডে শাসকদল বিজেপিকে ৩০ কোটি টাকা দিয়েছিল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ