Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অনলাইন আবেদনে আধার যাচাইয়ের পরই নাম ভোটার লিস্টে!

এবার ভোটার তালিকায় নাম তোলা থেকে শুরু করে নতুন ভোটার কার্ড, ঠিকানা পরিবর্তন-সহ যাবতীয় অনলাইন আবেদনের ক্ষেত্রে আধার কার্ড যাচাই বাধ্যতামূলক।

অনলাইন আবেদনে আধার যাচাইয়ের পরই নাম ভোটার লিস্টে!
  • ২৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার ভোটার তালিকায় নাম তোলা থেকে শুরু করে নতুন ভোটার কার্ড, ঠিকানা পরিবর্তন-সহ যাবতীয় অনলাইন আবেদনের ক্ষেত্রে আধার কার্ড যাচাই বাধ্যতামূলক। এমনই নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। এতদিন এসব ক্ষেত্রে আধার ছিল ঐচ্ছিক। এবার সেই নিয়মে বড়সড় বদ ঘটাল কমিশন। 

Advertisement

এর আগে অনলাইনে ইনিউমারেশন ফর্ম পূরণ করার ক্ষেত্রে আধার নম্বর দেওয়া ছিল বাধ্যতামূলক। সংশ্লিষ্ট ব্যক্তির আধারের সঙ্গে ফোন নম্বর  মিললে তবেই অনলাইনে ইনিউমারেশন ফর্ম পূরণ করা যাবে। অর্থাৎ আধার মেলার পর ওটিপি আসলে ফর্ম পূরণ করতে পারছেন ভোটার। ঠিক তেমন ভাবেই এবার নয়া নির্দেশিকা জারি করে কমিশন জানিয়েছে, অনলাইনে নতুন নাম তোলার ক্ষেত্রে ৬ নম্বর ফর্ম, নাম বাদ দেওয়ার জন্য ৭ নম্বর ফর্ম এবং নতুন এপিকের আবেদনের জন্য ৮ নম্বর ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে আধার সংযোগ  ও যাচাই বাধ্যতামূলক। 
বর্তমানে শুধু ইনিউমারেশন ফর্ম সংক্রান্ত কাজ চলছে। আপাতত নতুন নাম তোলার আবেদন-সহ বাকি ফর্ম জমা দেওয়ার কাজ বন্ধ রয়েছে। আগামী ৯ ডিসেম্বর প্রকাশিত হবে চলেছে খসড়া ভোটার তালিকা। আর সেইদিন থেকেই ভোটার তালিকায় নতুন নাম তোলা, নাম বাদ দেওয়া সহ বাকি কাজ শুরু হবে। ৮ জানুয়ারি পর্যন্ত এই কাজ চলবে। আর কেউ যদি অনলাইনে ফর্ম জমা দিতে চান, সেক্ষেত্রে তাদের বাধ্যতামূলকভাবে আধার কার্ড যাচাই করাতে হবে।  
 এদিকে, এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের তরফে আশ্বাস পাওয়ার পর দপ্তরের সামনে থেকে অবস্থান তুলে নিয়েছেন বিএলও’দের একাংশ। তবে একাধিক দাবিতে, সিইও অফিসের বাইরে অবস্থান চলবে বলে জানা যাচ্ছে। অন্য দিকে, মহেশতলা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর পার্টের বিএলও ফরিদা খাতুনকে কর্তব্যে গাফিলতির জেরে শো-কজ করেছে কমিশন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ