Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাগরাকাটায় পিকআপ ভ্যান দুর্ঘটনা: চোট পেয়েও গাড়ির নীচে চাপা পড়াদের উদ্ধার করে হিরো কৃষ্ণ

নাগরাকাটার গাঠিয়া চা বাগানে দুর্ঘটনার সময় গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নেমেছিলেন কৃষ্ণ ওরাওঁ। গাড়ির নীচে চাপা পড়ে যাওয়া কয়েকজন শ্রমিককে টেনে বের করে প্রাণ বাঁচিয়ে তিনি এখন নাগরাকাটার হিরো।

নাগরাকাটায় পিকআপ ভ্যান দুর্ঘটনা: চোট পেয়েও গাড়ির নীচে চাপা পড়াদের উদ্ধার করে হিরো কৃষ্ণ
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সৈয়দ নিজাম, নাগরাকাটা: নাগরাকাটার গাঠিয়া চা বাগানে দুর্ঘটনার সময় গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নেমেছিলেন কৃষ্ণ ওরাওঁ। গাড়ির নীচে চাপা পড়ে যাওয়া কয়েকজন শ্রমিককে টেনে বের করে প্রাণ বাঁচিয়ে তিনি এখন নাগরাকাটার হিরো। খেরকাটা বস্তির বাসিন্দা কৃষ্ণ। সোমবার সকালে পিকআপ ভ্যান উল্টে তিন চা শ্রমিকের মৃত্যু হয়। কয়েকজন শ্রমিকের দাবি, কৃষ্ণ যদি তাঁদের টেনে না বের করতেন, তাহলে হয়তো বাঁচতেন না। 

Advertisement

কৃষ্ণও আহত হয়েছিলেন। তবে, গাড়ির নীচে চাপা পড়ে থাকা কমবেশি ১৫ জন শ্রমিককে টেনে বের করে অন্য গাড়িতে তুলে দেন। তাঁর এই সাহসিকতার জন্য অনেকেই সাধুবাদ জানিয়েছেন। কৃষ্ণ জানান, প্রতিদিনের মতো এদিনও খেরকাটা বস্তি, খয়েরবাড়ি, ভোক্তাধুরা সহ বিভিন্ন জায়গার শ্রমিকরা গাঠিয়া চা বাগানে যাচ্ছিলেন। আপার ডিভিশনে চড়াই এলাকায় ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি যখন পিছচ্ছিল, সকলেই চেঁচামেচি করি। চালক ব্রেক কষলেও হয়তো ঠিকমতো কাজ করেনি। গাড়িটি পিছন দিকে গড়াতে থাকে। শ্রমিক বোঝাই গাড়িটি পাশেই ঝোরায় গিয়ে উল্টে যায়। গাড়ি পিছনে গড়াতে থাকলে বেগতিক বুঝে লাফ দিয়ে নেমে যান কৃষ্ণ। অনেক শ্রমিকই গাড়ির নীচে চাপা পড়ে যান। কৃষ্ণ বলেন, ১৫ জনকে গাড়ির তলা থেকে টেনে বের করি। ততক্ষণে আশেপাশের মানুষ চলে আসেন। তাঁরাও উদ্ধার কাজে হাত লাগান। সকলে মিলেই গাড়িটি কাত করে বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। গাড়ি থেকে ঝাঁপ দিতে গিয়ে হাতে-পায়ে চোট পেয়েছি। 
সুলকাপাড়ার পঞ্চায়েত সদস্য মঞ্জুরুল হক ও তৃণমূল কংগ্রেসের আংরাভাসা-১ অঞ্চল সভাপতি পৃথ্বীরাজ ছেত্রী বলেন, কৃষ্ণ ওরাওঁয়ের সাহসিকতার জন্য অনেক শ্রমিক এদিন প্রাণে বেঁচে গিয়েছেন। আমরা তাঁকে সাধুবাদ জানাচ্ছি।  কৃষ্ণ ওরাওঁ। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ