নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রামোন্নয়ন খাতে ষষ্ঠ অর্থ কমিশনের প্রথম কিস্তির টাকা ছাড়ল নবান্ন। সূত্রের খবর, এর ফলে ৪৬৮ কোটি টাকা পৌঁছাবে ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থায়। গ্রাম পঞ্চায়েতগুলি পাবে ৮০ শতাংশ টাকা আর ১০ শতাংশ করে যাবে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির কোষাগারে। শেষবার রাজ্য অর্থ কমিশনের টাকা ছাড়া হয়েছিল ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবর্ষে। ১৬৫৬ কোটি টাকা। রাজ্যে পালাবদলের পর বাজেটে বাবদ বরাদ্দ হয়েছে ২০৪৫ কোটি টাকা। যা রাজ্য অর্থদপ্তরের দেওয়ার কথা দুটি কিস্তিতে। প্রথম কিস্তিতে এই খাতে ১০২২ কোটি টাকা চাওয়া হয়েছিল। তবে ৪৬৮ কোটি টাকা ছাড়া হয়েছে বলে খবর।
Advertisement



