Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপ-মায়াপুর: বিদেশিদের হোটেল বা গেস্টহাউস ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

নবদ্বীপ ও মায়াপুরে বিদেশিদের ঘর ভাড়া দিতে অনলাইনে ফরম ৩ জমা দিতে হবে। প্রশাসনের নির্দেশে হোটেল কর্তৃপক্ষকে সচেতন করা হয়েছে। বিস্তারিত পড়ুন।

নবদ্বীপ-মায়াপুর: বিদেশিদের হোটেল বা গেস্টহাউস ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: এবার থেকে নবদ্বীপ ও মায়াপুর এলাকায় বিদেশি নাগরিকদের ঘর ভাড়া দিতে হলে হোটেল ব্যবসায়ী, গেস্ট হাউস এবং মঠ-মন্দির কর্তৃপক্ষকে সরকারের ফরম-৩ অনলাইন পোর্টালে নিবন্ধন করে তথ্য জমা দিতে হবে। এ জন্য indianfrro.gov.in/frro/FormC ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Advertisement

মঙ্গলবার বিকেলে নবদ্বীপ থানার কনফারেন্স হলে প্রশাসনিক আধিকারিক, হোটেল ব্যবসায়ী এবং বিভিন্ন মঠ-মন্দিরের প্রতিনিধিদের নিয়ে এক সচেতনতামূলক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নবদ্বীপ থানার আইসি বরুণ গাইন, মায়াপুর ফাঁড়ির ইনচার্জ অপর্ণা হালদার সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। নবদ্বীপ ও মায়াপুরের বিভিন্ন হোটেলে এবং বিদেশিদের থাকার ব্যবস্থা করে এমন মঠ-মন্দিরের কর্তৃপক্ষও বৈঠকে অংশ নেন। হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, মায়াপুর ইউনিটের সম্পাদক প্রদীপ কুমার দেবনাথ জানান, বিদেশি নাগরিকদের ঘর ভাড়া দেওয়ার আগে সংশ্লিষ্ট হোটেল বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে অনলাইন পোর্টালে ‘ফরম ৩’ পূরণ করতে হবে। বৈঠকে নবদ্বীপ ও মায়াপুরের প্রায় ৪০ জন হোটেল ব্যবসায়ী হাজির ছিলেন। যাঁরা বিদেশিদের থাকার ব্যবস্থা করেন, তাঁদের সকলের কাছেই এই ওয়েবসাইটের লিঙ্ক পৌঁছে দেওয়া হবে প্রশাসনের তরফে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মায়াপুরে হুলোরঘাট থেকে ইসকন মন্দির পর্যন্ত ৫০টিরও বেশি হোটেল রয়েছে। বেশ কিছু হোটেলেই বিদেশি পর্যটক ও ভক্তরা থাকেন। রথযাত্রা, দোলযাত্রা, ঝুলনযাত্রা-সহ বিভিন্ন উৎসবের সময় বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এই ব্যবস্থার মাধ্যমে বোঝা যাবে নবদ্বীপ মায়াপুরের হোটেল ও মঠ মন্দিরে কত সংখ্যক বিদেশি পর্যটক রাখার মত ব্যবস্থা  আছে।  প্রশাসনের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের সমন্বয় আরও সহজ হবে। তাই সকলকেই এই নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ