Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাড়া পোড়ানো রুখতে অভিযান

নাড়া পোড়ানো রুখতে অভিযান
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ধানের নাড়া পোড়ানো বন্ধ করতে অভিযানে নামছে কৃষিদপ্তর। প্রতিটি ব্লকে সচেতনতামূলক প্রচার করা হবে। কৃষিদপ্তর জানিয়েছে, নাড়া পোড়ানো হলে ক্ষতিকারক গ্যাস, ধোঁয়া এবং ছাই তৈরি হয়। তা পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। চাষিরা ধান কাটার পর নিজেদের সুবিধার জন্য নাড়ায় আগুন ধরিয়ে দেন। বিস্তীর্ণ মাঠজুড়ে আগুন জ্বলতে থাকায় দূষণের মাত্রা বেড়ে যায়। কৃষিদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, প্রতি বছরই টানা সচেতনতামূলক প্রচার করা হয়। তাতে সাফল্য পাওয়া গিয়েছে। অনেকেই এখন নাড়া পোড়ানো থেকে দূরে থাকেন। কিন্তু কিছু চাষি এখনও নিয়ম মানছেন না। তাঁরা মাঠজুড়ে আগুন ধরিয়ে দিচ্ছেন। খড় বা নাড়া মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারলে জমির উর্বরতা বাড়ে।
Advertisement
সম্পর্কিত সংবাদ