Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাড়ু খেতে ডেকে নাতনিকে ধর্ষণের চেষ্টা

নাড়ু খেতে ডেকে নাতনিকে ধর্ষণের চেষ্টা
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: নাড়ুর লোভ দেখিয়ে নাতনিকে বাড়িতে ডেকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। হেমতাবাদ থানার পুলিস সোমবার রাতে অভিযুক্ত সালাউদ্দিনকে (৬৫) গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করলে ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।
Advertisement
পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ভরতপুর এলাকার পঞ্চম শ্রেণির ছাত্রীকে কিছুদিন আগে স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন নাড়ুর লোভ দেখিয়ে বাড়িতে ডেকে হাত, পা বেঁধে ধর্ষণের চেষ্টা করে। বালিকার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। সোমবার রাতে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ হওয়ার পর নাবালিকার স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। আইসি সুজিত লামা বলেন, নাবালিকাকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। 
নাবালিকার বাবা বলেন,আমি ও স্ত্রী শ্রমিকের কাজ করি। মেয়ে দিদার বাড়িতে থেকে স্থানীয় স্কুলে লেখাপড়া করে। অভিযুক্ত আমার শ্বশুরবাড়ির প্রতিবেশী। মেয়েকে নাড়ু খাওয়ানোর জন্য বাড়িতে ডেকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার কথা যাতে না জানাজানি না হয়, সেজন্য আমার শাশুড়িকে হুমকিও দিয়েছিল সালাউদ্দিন। ছোট মেয়ে এসব দেখে অসুস্থ হয়ে পড়েছে। প্রভাব খাটিয়ে অভিযোগ আটকানোর চেষ্টাও হয়েছিল।
অভিযুক্ত সালাউদ্দিনের কথায়, আমি ওর সঙ্গে কোনও বাজে কাজ করিনি। নাতনি হিসেবে বাড়িতে ডেকে নাড়ু খেতে দিয়েছিলাম। আমাকে ফাঁসানো হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ