Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

না জানিয়েই কুম্ভমেলায় সাকার্মা জুনিয়র স্কুলের টিআইসি, পড়াশোনা লাটে

না জানিয়েই কুম্ভমেলায় সাকার্মা জুনিয়র স্কুলের টিআইসি, পড়াশোনা লাটে
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহ সার্কেলের সাকার্মা জুনিয়র হাইস্কুলের টিচার ইনচার্জ (টিআইসি) তাপস দাস স্থানীয় সার্কেল আধিকারিক এবং স্কুল কমিটির সম্পাদককে না জানিয়েই১০ দিন ধরে অনুপস্থিত রয়েছেন। তিনি অবশ্য জানিয়েছেন, কুম্ভমেলায় গিয়েছিলেন। নিয়ম অনুযায়ী ছুটি না নেওয়ায় তাঁকে সার্কেল আধিকারিকের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। শুধু তাই নয়, ওই স্কুলে এক ঘরে তিনটি শ্রেণির পড়ুয়াদের বসিয়ে ক্লাস করানো, বেলা ৩টের সময় পড়ুয়াদের হাজিরা খাতা মেনটেন করা, সময়ে শিক্ষকদের স্কুলে না আসা সহ সুষ্ঠু পঠনপাঠন না হওয়ার অভিযোগও উঠেছে। বৃহস্পতিবার ওই স্কুল পরিদর্শন করেন স্থানীয় সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ। গ্রামবাসীদের দাবি, ওই স্কুলে পঠনপাঠন লাটে উঠেছে। শিক্ষকরা দেরি করে স্কুলে আসেন। যদিও টিআইসি কাউকে না জানিয়ে ছুটি ভোগ করার অভিযোগ মানতে চাননি। টিআইসি তাপস দাস বলেন, ২১ ফেব্রুয়ারি থেকে যাইনি। আমি কুম্ভমেলায় গিয়েছিলাম। তার আগে অবশ্য স্থানীয় সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শকে ফোন করেছিলাম। তিনি ফোন ধরেননি। কল ব্যাকও করেননি। স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে গিয়েছিলাম।
Advertisement
মালদহ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ বলেন, ওই টিআইসি ১৯ ফেব্রুয়ারি থেকে অনুপস্থিত রয়েছেন। আমি ওই স্কুল কমিটির সম্পাদক। আমাদের তিনি অফিসিয়ালি কিছু জানাননি। মেসেজও করেননি। স্কুলে গিয়ে দুপুর ৩টের সময় পড়ুয়াদের হাজিরা খাতা ফাঁকা দেখেছি। টিআইসিকে শোকজ করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ