Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬

উত্তরপ্রদেশে নির্বাচনের আগে ভোটার তালিকায় ১৬ লক্ষ নাম নিয়ে রহস্য!

উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ২ কোটির বেশি নাম বাদ গিয়েছে। পাশাপাশি অন্তর্ভুক্ত হয়েছে ১৬ লক্ষ ১৮ হাজার ‘রহস্যময়’ নতুন ভোটারের নাম।

উত্তরপ্রদেশে নির্বাচনের আগে ভোটার তালিকায় ১৬ লক্ষ নাম নিয়ে রহস্য!
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ২ কোটির বেশি নাম বাদ গিয়েছে। পাশাপাশি অন্তর্ভুক্ত হয়েছে ১৬ লক্ষ ১৮ হাজার ‘রহস্যময়’ নতুন ভোটারের নাম। বিরোধীদের প্রশ্ন, এই অতিরিক্ত ১৬ লক্ষ ১৮ হাজার নাম কাদের। ?দের পরিচয় কী? এসব কমিশনের ওয়েবসা‌ই঩টে নেই। মঙ্গলবার ‘দ্য রিপোর্টার্স কালেক্টিভ’-এর এক প্রতিবেদনে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্তরপ্রদেশের ভোটার তালিকা সংশোধনে এমন বড়োসড়ো অসংগতি ও আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তা নিয়েও দিনভর সরগরম রইল যোগীরাজ্যের রাজনীতি। নির্বাচনী আইন অনুযায়ী, নাম অন্তর্ভুক্তির প্রতিটি ‘ফর্ম-৬’ আবেদনের বুথভিত্তিক তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের ওয়েবসাইটে সর্বসাধারণের জন্য প্রকাশ করা বাধ্যতামূলক। যাতে সাধারণ মানুষ বুঝতে পারে তালিকায় কোনো ভুয়ো বা অবৈধ ভোটার রয়েছে কি না। তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, উত্তরপ্রদেশ সিইওর ওয়েবসাইটে ৭১.৩৮ লক্ষ এমন নতুন ভোটারের আবেদনের তথ্য রয়েছে। কিন্তু চূড়ান্ত তালিকায় যুক্ত করা হয়েছে ৮৪.৩ লক্ষ নতুন ভোটার। অর্থাৎ ঘোষিত আবেদনের চেয়ে প্রায় ১২.৯২ লক্ষ বেশি। এটি আইনত সম্ভব নয়। কারণ, আবেদন না করলে কমিশন কারও নাম তালিকায় যুক্ত করতে পারে না। ফলে আবেদনকারীর সংখ্যা ভোটার তালিকায় থাকা সংখ্যার চেয়ে কম হতে পারে না। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে যে, খসড়া তালিকা তৈরির আগেই ১৬.১৮ লক্ষ ‘রহস্যময়’ ভোটারের নাম যুক্ত করেছে কমিশন। অথচ তাদের নাম, বুথ নম্বর সহ কোনো তথ্যই জনসমক্ষে আনা হয়নি। ফলে ওই ভোটারদের বৈধতা এবং যাচাই প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের কোনো সদুত্তর দেননি মুখ্য নির্বাচনি আধিকারিক। যদিও মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় তাঁর দপ্তর খবরের সত্যতা খারিজ করে দিয়েছে ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ