Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জিআরপি কর্মীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য

কাজ সেরে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে ড্রেনে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হল রেলপুলিশের এক কর্মীর।

জিআরপি কর্মীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাজ সেরে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে ড্রেনে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হল রেলপুলিশের এক কর্মীর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝন্টু ভৌমিক (৪৬) নামে ওই পুলিশকর্মীর বাড়ি বারাকপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কুলিপাড়া। তিনি বারাকপুর জিআরপিতে কর্মরত ছিলেন। বুধবার রাতে প্রতিদিনের মতো ডিউটি শেষ করে রেললাইনের ধার দিয়ে বাড়ির পথে ফিরছিলেন। বারাকপুর স্টেশন সংলগ্ন ওই পথের পাশের একটি খোলা ড্রেনে তিনি পড়ে যান। এলাকাটি অন্ধকার থাকায় কেউ প্রথমদিকে টের পাননি। পরে কয়েকজন দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দিলে ওই পুলিশকর্মীকে উদ্ধার করে বারাকপুর বিএনবসু হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের আশঙ্কা তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। অপরদিকে পরিবারের দাবি তাঁর মৃগী রোগ ছিল। এর জন্যই হয়তো ড্রেনে পড়ে গিয়েছিলেন। ময়নাতদন্ত হলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ