Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মায়াপুর-বামুনপুকুর ১ নম্বর পঞ্চায়েতকে অ্যাম্বুলেন্স বিধায়কের

মায়াপুর-বামুনপুকুর ১ নম্বর পঞ্চায়েতকে অ্যাম্বুলেন্স বিধায়কের
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপে বিরোধীদের দখলে থাকা পঞ্চায়েতে পৌঁছাল বিধায়ক তহবিলের অর্থ। বুধবার বিধায়কের উন্নয়ন কোটার টাকায় অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হল সিপিএম পরিচালিত মায়াপুর-বামুনপুকুর ১ নম্বর পঞ্চায়েতকে। এদিন বিকালে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায়  মায়াপুর- বামুনপুকুর ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সওকত জাহানের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হয়। বিধায়ক তাঁর বিধানসভা এলাকার পঞ্চায়েতের বাসিন্দাদের চিকিৎসা পরিষেবার জন্য বিধায়কের উন্নয়ন তহবিল থেকে ৮ লক্ষ ৬ হাজার ২১৪ টাকা ব্যয়ে এই অ্যাম্বুলেন্স বিধায়কের পক্ষ থেকে তুলে দেওয়া হয়। অ্যাম্বুলেন্স পেয়ে খুশি মায়াপুর– বামুনপুকুর ১ নম্বর পঞ্চায়েত এলাকার গ্রামবাসীরা। নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস ঘোষ বলেন, বিরোধীরা অপপ্রচার করে আমরা দলতন্ত্র চালাই। কিন্তু বিধায়ক দেখিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস, দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করে। সিপিএমের নবদ্বীপ পূর্ব এরিয়া কমিটির সম্পাদক তথা নবদ্বীপ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আয়েব নবি শেখ বলেন, এটা এলাকার মানুষের সেবামূলক কাজে লাগবে। খুবই ভালো উদ্যোগ। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান তথা রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিমানকৃষ্ণ সাহা বলেন, মায়াপুর-বামুনপুকুর ১ নম্বর পঞ্চায়েত থেকে বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার কাছে একটা অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল। বিধায়ক সেটা দিয়েছেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিডিও মণীশ নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু রানি ঘোষ, নদীয়া জেলা পরিষদের সদস্য অজয় কর ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ