Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ম্যানেজার সহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ম্যানেজার সহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: সরকারি বিলে মাছ চুরি! তাও আবার দিনের পর দিন। শনিবার রানাঘাট-১ ব্লকের আমদার বিলকে কেন্দ্র করে এই অভিযোগ সামনে এসেছে। অবৈধভাবে বিল থেকে মাছ তুলে নিয়ে যাওয়ার সময় পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ ও রানাঘাট থানার পুলিসের চেষ্টায় দু’টি মাছবোঝাই গাড়ি আটক করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, রানাঘাট-১ ব্লকের ন’পাড়া মাসুন্দা ও হবিবপুর পঞ্চায়েত এলাকার মধ্যে ছড়িয়ে রয়েছে আমদার বিল। সবমিলিয়ে প্রায় ২১১ একর এলাকাজুড়ে থাকা এই বিলে সরকারিভাবে মাছ চাষ হয়। ১৯৭৪ সাল থেকে রাজ্যের মৎস্যদপ্তরের অধীনে থাকা এই বিল তুলে দেওয়া হয় দক্ষিণ বিষ্ণুপুর মৎস্যজীবী সমবায় সমিতির হাতে। ৪৯৩ সদস্যের সেই সমিতিতে নিয়মিত সেই বিলে রুই, কাতলা সহ বিভিন্ন ধরনের মাছ চাষ হয়। গতবছর ওই সমবায় বোর্ডের মেয়াদ শেষ হয়। সেইসময় থেকেই মাছ চুরির অভিযোগ উঠেছে। ওই অভিযোগ তুলেছেন খোদ পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ কর্মাধ্যক্ষ সুদীপ ভৌমিক। তিনি বলেন, মাঝেমধ্যেই ওই বিল থেকে রাতের অন্ধকারে অবৈধভাবে মাছ তুলে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়দের কয়েকজন এদিন সকালে দু’টি গাড়ি আটক করে আমাদের খবর দেয়। দেখা যায়, দু’টি গাড়ি বোঝাই করে প্রায় দেড় টন মাছ নিয়ে চলে যাওয়া হচ্ছিল। সমবায়ের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক তথা ম্যানেজার তাপস হালদার সহ চারজনের বিরুদ্ধে আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সমবায়ের ম্যানেজার তথা প্রশাসক তাপসবাবু। তিনি বলেন, আমার বিরুদ্ধে যা অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। কারণ বিল লিজে দেওয়া ছিল। গত ৩১ডিসেম্বর সেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে। -নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ