Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ম্যানগ্রোভ, ঝাউ গাছ কেটে ফেলার অভিযোগ গোসাবায়

ম্যানগ্রোভ, ঝাউ গাছ কেটে ফেলার অভিযোগ গোসাবায়
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গোসাবার বালি ১ নম্বর পঞ্চায়েত এলাকায় নদীর ধারে বহু ম্যানগ্রোভ ও ঝাউগাছ কাটা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা এবং বিরোধীরা বলছেন, বনবিভাগের অনুমতি না নিয়েই এই কাজ হয়েছে। এলাকার বিধায়ক সুব্রত মণ্ডল বলেন, বিষয়টি খতিয়ে দেখতে হবে। জানা গিয়েছে, ওই নদীর ধারে যে বাঁধ ছিল, সেটা বেহাল হয়ে পড়েছিল। তাই সেখানে নতুন করে বাঁধ নির্মাণ করা হচ্ছে। তা করতে গিয়েই এই গাছ কাটা হয়েছে।
Advertisement
তবে সুন্দরবনে নানা ঝড়-ঝাপটায় অন্যতম রক্ষাকবচ ম্যানগ্রোভ। তা যদি এভাবে কাটা হয়, তাহলে আগামী দিনে বড় বিপদের মুখে পড়তে পারে সাধারণ মানুষ। তাই যে কাজের জন্যই হোক না কেন, এভাবে গাছ কাটা অনুচিত বলে মনে করছে এলাকার মানুষ।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ