Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত ১, উত্তেজনা

ময়নাগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত ১, উত্তেজনা
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি:  জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ের।  মৃতের নাম আমিনুল ইসলাম (৫২)। তাঁর বাড়ি এখানকার দক্ষিণ বড়গিলা এলাকায়। গতকাল, শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। এরপরই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
Advertisement
জানা গিয়েছে, আমিনুল পেশায় একজন শ্রমিক। শুক্রবার সন্ধ্যায় তিনি সাইকেলে করে স্থানীয় একটি আলুর গুদামে যাচ্ছিলেন। ময়নাগুড়ির দক্ষিণ বড়গিলা এলাকার কাছে আসতেই আচমকা একটি বাইক তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান আমিনুল। এরপরই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গুরুতর আহত অবস্থায় আমিনুলকে উদ্ধার করে তাঁরা ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। তবে ঘটনার পর থেকে ঘাতক বাইকটির কোনও হদিশ পাওয়া যায়নি। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বাইকটির খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযানও। আমিনুলের এক আত্মীয় তমিরুল ইসলাম বলেন, “আমিনুলের এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে। পেশায় তিনি ছিলেন একজন শ্রমিক। সংসারে এমনিতেই অনটন ছিল। এখন সংসার কী ভাবে চলবে, সেটাই চিন্তার।”
সম্পর্কিত সংবাদ