Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে আটক অতিরিক্ত যাত্রী ও মালবাহী টোটো

ময়নাগুড়িতে আটক অতিরিক্ত যাত্রী ও মালবাহী টোটো
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে টোটো। পাশাপাশি পণ্য নিয়ে প্রশাসনের নির্দেশ অমান্য করেও শহরে দাপিয়ে বেড়াচ্ছে টোটো। আজ, মঙ্গলবার এমনই খবর পেয়ে ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ময়নাগুড়ি শহর জুড়ে অভিযান চালানো হয়। এই অভিযানে আটক করা হয়েছে প্রায় ২০টি টোটো। সেগুলি আটক করার পাশাপাশি আগামীকাল, বুধবার সকালে টোটো চালকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসারও সিদ্ধান্ত নিয়েছে ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগ। এপ্রসঙ্গে, ময়নাগুড়ি থানার  ট্রাফিক বিভাগের ওসি অতুলচন্দ্র দাস বলেন, আইন অমান্য করা বরদাস্ত হবে না। আগামীকাল, বুধবার আমরা বৈঠকে বসতে চলেছি। আইন না মানলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।
Advertisement
উল্লেখ্য, প্রশাসনের পক্ষ থেকে বারবার নির্দেশ দেওয়া হয়েছে অতিরিক্ত যাত্রী নিয়ে টোটো চলাচল করবে না। পাশাপাশি কোনভাবেই টোটোতে কোনওরকম পণ্য ওঠানো যাবে না। কিছু টোটো প্রশাসনের নির্দেশ অমান্য করে চলছে। অপরদিকে ময়নাগুড়ি দুর্গাবাড়ি মোড় এলাকায় গত বুধবার একটি টোটো দুর্ঘটনার কবলে পড়ে। উল্টে যায় সেই টোটোটি। দুর্ঘটনার পর যাত্রীকে ফেলে রেখেই চম্পট দেয় চালক। এমন খবর আসার পর অভিযান শুরু করে পুলিস।
সম্পর্কিত সংবাদ