ইয়াঙ্গন, ৩১ মার্চ: মায়ানমারে ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যু মিছিল। গত শুক্রবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গিয়েছে। জখম তিন হাজার ৯০০ জনেরও বেশি। এখনও প্রায় ২৭০ জনের কোনও খোঁজ নেই বলে জানিয়েছে সেদেশের জুন্টা সরকার।

বিপর্যয়ে নিহতদের স্মরণে ইতিমধ্যেই এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করেছে সরকার। এর মধ্যেই চলছে উদ্ধারকাজও। আজ, সোমবার মান্দালয়ের একটি হোটেলের ধ্বংসস্তূপ থেকে এক মহিলাকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। বিপর্যয়ের তিনদিন পরেও এমন ঘটনায় নতুন উদ্যমে শুরু হয়েছে উদ্ধারকাজ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রায় দিনরাতই উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপের নীচে চলছে প্রাণের সন্ধান।
গত শুক্রবারে মায়ানমারের ভূমিকম্পের উৎসস্থল ছিল মান্দালয়ের কাছে। প্রথম কম্পনের ধাক্কা সামলে ওঠার আগেই ৬.৪ মাত্রার আফটার শক আঘাত হানে। তারপর আরও চারটি। কার্যত বেনজির এই প্রাকৃতিক বিপর্যয়ে মায়ানমারের বাড়ি-ঘর, রাস্তা, সেতু, হাসপাতাল কোনও কিছুই রক্ষা পায়নি।