Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিনোদন

‘কোনও প্ল্যান না করাটাই আমার আসল প্ল্যান’, পুজোর পরিকল্পনা জানালেন শ্যামৌপ্তি

দুর্গাপুজোয় কোনো প্ল্যান না করাটাই আমার আসল প্ল্যান। কোনোদিন ইচ্ছে হলে শুধু বাড়িতেই থাকব, সিনেমা দেখব।

‘কোনও প্ল্যান না করাটাই আমার আসল প্ল্যান’, পুজোর পরিকল্পনা জানালেন শ্যামৌপ্তি
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুর্গাপুজোর পরিকল্পনা শেয়ার করলেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি।

Advertisement

দুর্গাপুজোয় কোনো প্ল্যান না করাটাই আমার আসল প্ল্যান। কোনোদিন ইচ্ছে হলে শুধু বাড়িতেই থাকব, সিনেমা দেখব। আমাদের পারিবারিক পুজো হয়। সেখানে যেতে পারি। আবার বন্ধুদের সঙ্গে আড্ডাও দিতে পারি। কিন্তু একটা জিনিস মাস্ট। সেটা হল খাওয়া-দাওয়া। মটন রোল, চাউমিন, ঘুগনি... এসব লিস্টে রয়েছে। আমি ডায়েট করি না। তবে সারা বছর বাড়ির খাবার খাই। এই কয়েকটা দিন একটু অনিয়ম হয়। আর সময় পেলেই ঘুমিয়ে নিই। পুজোতেও তাই করব। আমি অভিনয় করি ঠিকই। কিন্তু বাস্তবে অভিনয় একেবারে ভালো লাগে না। দুর্গাপুজোয় অঞ্জলি দিতে গিয়ে আমার দিকে কেউ ফুল ছুড়ল, এরকম কখনো হয়নি। আমি মা দুর্গার দিকেই ফুল ছুড়ে দিয়েছি। আমার পাশে যাঁরা অঞ্জলি দিয়েছেন, তাঁরাও মা দুর্গাকেই দিয়েছেন। আমি বরাবরই একটু ভীতু ছিলাম। সারাক্ষণই মা-বাবার সঙ্গে থাকতাম। প্যান্ডেলে কারও থেকে নম্বর চাওয়ার বা দেওয়ার সাহস হয়নি। তাই পুজোয় আমার কোনো প্রেম হয়নি। যদিও বন্ধুদের অনেকবার সাহায্য করেছি। সেসব দিনের কথা মনে পড়লে আমার হাসিই পায় এখন। পুজো আসলে সকলের কাছেই খুব স্পেশাল। তাই কাছের মানুষদের নিয়ে যাতে ভালো থাকতে পারি, সেটাই প্রার্থনা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ