Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টাকা পাওয়ার সম্ভাবনা কম মুস্তাফিজুরের

কেকেআর যদি নিজে ছেঁটে ফেলত, তাহলে পুরো টাকাই দিতে হত। কিন্তু এক্ষেত্রে বোর্ডের নির্দেশে মুস্তাফিজুরকে ছাড়া হয়েছে। আইপিএলের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন।

টাকা পাওয়ার সম্ভাবনা কম মুস্তাফিজুরের
  • ৭ জানুয়ারি, ২০২৬ ১৭:০১
Prefer us on Google

মুম্বই: নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে  ছেড়ে দিয়েছে কেকেআর। প্রশ্ন উঠছে, নিলামের টাকা কি পাবেন মুস্তাফিজুর? উত্তরটা সম্ভবত, না। কেকেআর যদি নিজে ছেঁটে ফেলত, তাহলে পুরো টাকাই দিতে হত। কিন্তু এক্ষেত্রে বোর্ডের নির্দেশে মুস্তাফিজুরকে ছাড়া হয়েছে। আইপিএলের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন।

Advertisement

বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘আইপিএলে সব ক্রিকেটারদের বেতন বিমার আওতায় পড়ে। বিদেশিদের কেউ শিবিরে যোগ দেওয়ার পর বা প্রতিযোগিতা চলাকালীন চোট পেলে বেশিরভাগ টাকা দেয় ফ্র্যাঞ্চাইজি। বিমা থেকে পাওয়া যায় ৫০ শতাংশ পর্যন্ত। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ক্ষেত্রে বোর্ডই টাকা মেটায়। কিন্তু মুস্তাফিজুরের ঘটনা এর আওতায় পড়ছে না। তাই কেকেআর টাকা দিতে বাধ্য নয়।’ তবে মুস্তাফিজুরের সামনে আইনি লড়াইয়ের পথ খোলা রয়েছে। এদিকে, পিএসএলে যোগ দিলেন বাঁ-হাতি পেসার।

Advertisement
সম্পর্কিত সংবাদ