• নচিকেতা চক্রবর্তী ও রূপঙ্কর বাগচির দু’টি মিউজিক ভিডিও অ্যালবাম প্রকাশিত হল সম্প্রতি। প্রথমটির নাম ‘যদি বলতে ভালোবাসি’ ও দ্বিতীয়টি ‘অনন্ত প্রেম’। রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা দু’টি অ্যালবামেরই গানগুলি লিখেছেন রাজা বন্দ্যোপাধ্যায় ও সুর দিয়েছেন এম তীর্থ। অভিনয়ে ভাস্বর চট্টোপাধ্যায়, কল্যাণী মণ্ডল, কাঞ্চনা মৈত্র প্রমুখ। ‘হাফ মুন এন্টারটেইনমেন্টের ব্যানারে ভিডিও দু’টি পরিচালনা করেছেন রাজা বন্দ্যোপাধ্যায়।



