তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। সদ্য ‘বিগ বস’-এর একটি প্রোমোতে বুকে হাত দিয়ে বসে পড়তে দেখা যায় সলমন খানকে। আর তা দেখেই অনুরাগীরা ভাবেন, মঞ্চে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েছেন সলমন। তা যে সম্পূর্ণ ভুল, এ কথা নিজেই জানিয়েছেন অভিনেতা। পাশাপাশি অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। সলমনের বক্তব্য, ‘এক প্রতিযোগীকে একটি বিষয় বোঝাতে গিয়ে বুকে হাত দিয়ে বসে পড়েছিলেন তিনি। তবে প্রোমোকাটে ওভাবে বিষয়টি দেখানো উচিত হয়নি।’ অন্যদিকে, সন্তান জন্মের পর অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ওজন বেড়েছে। তার জেরে কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। তা নিয়েও জবাব দিয়েছেন সলমন। তাঁর কথায়, ‘এটা তো স্বাভাবিক। এ নিয়ে সমালোচনা করা মূর্খামির কাজ।’



