Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

রিল থেকে রিয়েলে, রসনা তৃপ্তির দায়িত্বে মুসাফির কাফের হিরো

দু’টি কাফে খুলতে চলেছেন অভিনেতা বিক্রান্ত মাসে। একটি হিমাচলপ্রদেশে, অপরটি উত্তরাখণ্ডে। সম্প্রতি মুক্তি পেয়েছে বিক্রান্ত অভিনীত সিরিজ ‘মুসাফির কাফে’।

রিল থেকে রিয়েলে, রসনা তৃপ্তির দায়িত্বে মুসাফির কাফের হিরো
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দু’টি কাফে খুলতে চলেছেন অভিনেতা বিক্রান্ত মাসে। একটি হিমাচলপ্রদেশে, অপরটি উত্তরাখণ্ডে। সম্প্রতি মুক্তি পেয়েছে বিক্রান্ত অভিনীত সিরিজ ‘মুসাফির কাফে’। পাহাড়ের কোলে গড়ে ওঠা ব্যবসা ও প্রেমের গল্প নিয়ে তৈরি এই সিরিজ দারুণ পছন্দ করেছেন দর্শক। সেই পছন্দের কথা মাথায় রেখেই এবার কাফে খোলার সিদ্ধান্ত নায়কের। ইতিমধ্যে কাফে তৈরির কাজও শুরু হয়েছে। জানা গিয়েছে, সিরিজে দেখানো কাফের মতো দেখতে হবে দু’টি কাফে। সেখানে থাকার জন্য ২০টি ঘরও থাকবে বলে খবর। বর্তমানে বিক্রান্তের হাতে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে। ‘চৌহান’ নামের একটি ছবিতে অজয় দেবগনের সঙ্গে অভিনয় করছেন তিনি। পাশাপাশি গুরু রবি শংকরের জীবনীচিত্র ‘হোয়াইট’ ছবিতেও মুখ্য চরিত্রে দেখা যাবে বিক্রান্তকে। এছাড়াও আরও কয়েকটি ছবির প্রস্তুতি চালাচ্ছেন বিক্রান্ত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ