Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

সংগীত সম্মেলন

২৭তম ‘স্বামী হরিদাস সংগীত সম্মেলন’ সম্প্রতি আয়োজিত হল হাওড়া টাউন হলে। জগাছা ঐকতান সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় ও পূর্বাঞ্চলীয় সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকারের সহযোগিতাতে ওঙ্কার মহোৎসব, শাস্ত্রীয় সংগীতের উৎসব সাড়ম্বরে পালিত হয়েছে

সংগীত সম্মেলন
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

২৭তম ‘স্বামী হরিদাস সংগীত সম্মেলন’ সম্প্রতি আয়োজিত হল হাওড়া টাউন হলে। জগাছা ঐকতান সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় ও পূর্বাঞ্চলীয় সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকারের সহযোগিতাতে ওঙ্কার মহোৎসব, শাস্ত্রীয় সংগীতের উৎসব সাড়ম্বরে পালিত হয়েছে। অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। প্রথম অনুষ্ঠান সুস্মিতা মুখোপাধ্যায়ের শাস্ত্রীয় সংগীত। হারমোনিয়ামে পণ্ডিত রঞ্জন মুখোপাধ্যায় ও তবলা সংগতে ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়ের মনোমুগ্ধকর পরিবেশনা অপূর্ব লাগে। এরপর ছিল ডক্টর রূপা চক্রবর্তী ও তাঁর ছাত্রীদের সমবেত কত্থক নৃত্যের অনুষ্ঠান। শিল্পী অর্ধনারীশ্বর বন্দনা, শিব স্তুতি, বীর রস, শৃঙ্গার রসের উপর অনবদ্য কম্পোজিশন করেন। প্রত্যেকের পারফরম্যান্সে অনুশীলনের ছাপ স্পষ্ট। রচনা ও তালবাদ্যে ছিলেন পণ্ডিত দীপক চক্রবর্তী, সরোদে পণ্ডিত সুনন্দ মুখোপাধ্যায়, সংগীতে ডক্টর রঞ্জিতা মুখোপাধ্যায়। ওইদিন সন্ধ্যার শেষ নিবেদন সেতার বাদক পণ্ডিত অসীম চৌধুরীর পরিবেশনা। তবলায় সংগত করেন দীপক চক্রবর্তী। এই যুগলবন্দি অনুষ্ঠানে অভূতপূর্ব নান্দনিক পরিবেশ সৃষ্টি হয়েছিল। প্রত্যেক শিল্পীর উপস্থাপনা উপভোগ করেন দর্শক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ