Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শততম টেস্টে সেঞ্চুরি মুশফিকুরের

একাই একশো মুশফিকুর রহিম। নিজের শততম টেস্টে শতরান হাঁকিয়ে নজির গড়লেন বাংলাদেশের উইকেটরক্ষক।

শততম টেস্টে সেঞ্চুরি মুশফিকুরের
  • ২১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: একাই একশো মুশফিকুর রহিম। নিজের শততম টেস্টে শতরান হাঁকিয়ে নজির গড়লেন বাংলাদেশের উইকেটরক্ষক। আয়ারল্যান্ডের বিরুদ্ধে মঙ্গলবার ৯৯ রানে অপরাজিত ছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এদিন সকালেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১০৬ রানে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে এই কৃতিত্ব মুশফিকুরের। বাংলাদেশের ৪৭৬ রানের জবাবে বেশ চাপে রয়েছে আয়ারল্যান্ড। মাত্র ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে তারা। ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এজবাস্টনে ঝকঝকে সেঞ্চুরি উপহার দেন ইংল্যান্ডের কলিন কাউড্রে। বিশ্ব ক্রিকেটে শততম টেস্টে শতরানের এটিই প্রথম নজির। লাহোরে ভারতের বিপক্ষে একই কীর্তি গড়েন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ। এই তালিকায় একাদশতম ক্রিকেটার মুশফিকুর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ