Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

জাদুঘরে ডাকাতি! গয়না নিয়ে পালাল দুষ্কৃতীরা, ঘটনাস্থলে পুলিশ

ঠিক যেন সিনেমার চিত্রনাট্য! ফ্রান্সের প্যারিসের জনপ্রিয় ল্যুভের জাদুঘরে ডাকাতি। যাকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে। খবর পেয়ে ওই জাদুঘরে পৌঁছেছে পুলিশ।

জাদুঘরে ডাকাতি! গয়না নিয়ে পালাল দুষ্কৃতীরা, ঘটনাস্থলে পুলিশ
  • ১৯ অক্টোবর, ২০২৫ ১৫:১০
Prefer us on Google

প্যারিস, ১৯ অক্টোবর: ঠিক যেন সিনেমার চিত্রনাট্য! ফ্রান্সের প্যারিসের জনপ্রিয় ল্যুভের জাদুঘরে ডাকাতি। যাকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে। খবর পেয়ে ওই জাদুঘরে পৌঁছেছে পুলিশ। আপাতত বন্ধ করে দেওয়া ল্যুভের জাদুঘর। খবরটি নিশ্চিত করেছেন ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিডা ডাটি। তিনি জানিয়েছেন, ‘কেউ হতাহত হননি। ঘটনাস্থলে এসেছি আমি। আমার সঙ্গে রয়েছেন জাদুঘরের কর্তৃপক্ষরা। পুলিশও পৌঁছেছে। তদন্ত শুরু হয়েছে।’

Advertisement

পুলিশ ইতিমধ্যেই জাদুঘরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। সূত্রের খবর, বহুমূল্য গয়না চুরি গিয়েছে। যদিও তার মূল্য কত সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানায়নি ল্যুভের জাদুঘর কর্তৃপক্ষ। এই জাদুঘরেই রয়েছে মোনালিসা ও ভেনাস ডে মিলোর জনপ্রিয় আঁকা ছবি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জাদুঘর এটি। প্রতিদিন বহু মানুষ যান সেখানে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ