Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাঙড়ে কৃষকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার! পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের

চাষের জমি থেকে কৃষকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে।

ভাঙড়ে কৃষকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার! পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের
  • ১৬ মার্চ, ২০২৫ ১৩:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাষের জমি থেকে কৃষকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। গতকাল, শনিবার গভীর রাত ১টা নাগাদ ভাঙড় ২ নং ব্লকের পোলেরহাট থানার পাইকান এলাকায় লঙ্কার খেত থেকে দেহটি উদ্ধার হয়। মৃতের নাম বাবলু মোল্লা। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ ছিল। ওই প্রতিবেশীরাই বাবলু মোল্লাকে খুন করেছে বলে অভিযোগ মৃতের পরিবারের। মৃতদেহে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পোলেরহাট থানার পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গভীর রাতে লঙ্কার খেতে কী করছিলেন বাবলু মোল্লা, খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিস।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ