Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মিউনিসিপ্যাল মার্কেটের স্টল না খোলায় ধূপগুড়িতে ৭০ জনকে নোটিস

মিউনিসিপ্যাল মার্কেটের স্টল না খোলায় ধূপগুড়িতে ৭০ জনকে নোটিস
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ধূপগুড়িতে মিউনিসিপ্যাল মার্কেটে যাঁরা দোকান করার জন্য স্টল নিয়েও বন্ধ করে রেখেছেন, তাঁদের নোটিস ধরানো শুরু করেছে জেলা প্রশাসন। অনেকে আবার ব্যবসা করলেও দীর্ঘদিন ধরে স্টলের ভাড়া দিচ্ছেন না, তাঁদেরকেও নোটিস দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ৭০ জনকে নোটিস দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার প্রান্তিক হাট-বাজারগুলি সংস্কারে উদ্যোগী হয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। 
Advertisement
জলপাইগুড়ি জেলায় রেগুলেটেড মার্কেট কমিটির (আরএমসি) অধীনে ১৬টি বাজার রয়েছে। সেগুলির কী অবস্থা, কোনও সমস্যা রয়েছে কি না, সেসব নিয়েই বৃহস্পতিবার নিজের দপ্তরে বৈঠক করেন জেলাশাসক শমা পারভীন। ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) পুষ্পক রায়, কৃষি বিপণন দপ্তরের সহকারী অধিকর্তা তথা আরএমসি’র সম্পাদক দেবাঞ্জন পালিত সহ অন্যান্য আধিকারিক। জেলাশাসক বলেন, আমরা জেলার প্রান্তিক এলাকায় যেসব হাট ও বাজার রয়েছে, সেগুলির সংস্কারের সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি যাঁরা দোকান করবেন বলে সরকারি স্টল নিয়ে ফেলে রেখেছেন, তালা মেরে রেখেছেন, তাঁদের নোটিস দেওয়া হচ্ছে।
অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বলেন, প্রায় কোটি টাকায় জেলায় আমরা ১৮-২০টি প্রান্তিক হাট-বাজার সংস্কার করব। যেসব সংস্থা লেভি দিচ্ছে না, তাদেরও নোটিস ধরানো হবে। সহকারী কৃষি বিপণন অধিকর্তা দেবাঞ্জন পালিত বলেন, ধূপগুড়িতে সরকারি স্টল নিয়েও তালা মেরে রাখা এবং ব্যবসা করলেও স্টলের ভাড়া না দেওয়া দু’ধরনের ঘটনা রয়েছে। দু’পক্ষের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছি আমরা। এখনও পর্যন্ত ৭০ জনকে নোটিস ধরানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ