Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উচ্ছেদ তালিকাভুক্ত বাসিন্দাদের পুনর্বাসন দেবে পুরসভা

বাঁশবেড়িয়ায় রেলের উচ্ছেদের তালিকায় থাকা অবনীপল্লির বাড়িগুলি চিহ্নিত করা হল।

উচ্ছেদ তালিকাভুক্ত  বাসিন্দাদের পুনর্বাসন দেবে পুরসভা
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাঁশবেড়িয়ায় রেলের উচ্ছেদের তালিকায় থাকা অবনীপল্লির বাড়িগুলি চিহ্নিত করা হল। বাঁশবেড়িয়া পুরসভার ওই বাড়ির বাসিন্দাদের পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুরকর্তারা। এদিন রেলের আধিকারিকদের সঙ্গে পুরসভার একটি টিম যৌথ জরিপ করে। অবনীপল্লিতে রেলের জায়গা চিহ্নিত করা হয়। যে সব বাড়ি উচ্ছেদের আওতায় পড়ছে সেগুলিকেও চিহ্নিত করা হয়। এদিন বিধায়ক তপন দাশগুপ্ত, স্থানীয় উচ্ছেদ বিরোধী আন্দোলনের নেতা তথা জেলা পরিষদ সদস্য মানস মজুমদার উপস্থিত ছিলেন। জরিপের কাজ শেষ হওয়ার পরে পুরকর্তা ও বিধায়ক এবং রেলকর্তারা বৈঠকে বসেন। সেখানে রেলের কাছে একমাস সময় চাওয়া হয়েছে। পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, ওই সময়ের মধ্যেই আমরা বাসিন্দাদের পুনর্বাসন দিয়ে দেব। চিহ্নিত এলাকা রেলের ওয়াগন ফ্যাক্টরির প্রয়োজন লাগবে। আমরা শিল্পের বিরোধী নই। তাই পুনর্বাসন নিয়ে দর কষাকষি করিনি। পুরসভার তরফেও পুনর্বাসন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫২টি পরিবারকে এদিন চিহ্নিত করা হয়েছে। সেই পরিবারগুলির জন্য একটি সরকারি জমিও চিহ্নিত করা হয়েছে। সেখানেই তাঁদের পুনর্বাসন দেওয়া হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ