Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন ভাঙা যাচ্ছে না বিপজ্জনক বাড়ি, ব্যানার লাগাবে পুরসভা

অনেক সময় বিপজ্জনক বাড়ি আদালতে মামলার কারণে ভাঙতে পারে না কলকাতা পুরসভা। আবার অনেক ক্ষেত্রে বাড়ির বাসিন্দাদেরও সরানো যায় না। ফলে, নোটিস দেওয়ার পরেও ভগ্নপ্রায় বিপজ্জনক বাড়িগুলি ভাঙা যায় না।

কেন ভাঙা যাচ্ছে না বিপজ্জনক বাড়ি, ব্যানার লাগাবে পুরসভা
  • ১৪ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনেক সময় বিপজ্জনক বাড়ি আদালতে মামলার কারণে ভাঙতে পারে না কলকাতা পুরসভা। আবার অনেক ক্ষেত্রে বাড়ির বাসিন্দাদেরও সরানো যায় না। ফলে, নোটিস দেওয়ার পরেও ভগ্নপ্রায় বিপজ্জনক বাড়িগুলি ভাঙা যায় না। এবার তাই বিপজ্জনক বাড়িগুলি কেন ডিমোলিশন করা যাচ্ছে না, তার বিস্তারিত তথ্য জানিয়ে সেই বাড়ির সামনে ব্যানার লাগাবে পুরসভা। শুক্রবার, ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের পর সাংবাদিক বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম বলেন, অনেক সময় অভিযোগ ওঠে পুরসভা বাড়ি ভাঙছে না কেন! বিপজ্জনক বা পুরনো বাড়িগুলি ভাঙা নিয়ে নানা জটিলতা থাকে। কিন্তু, তা তো 

Advertisement

সবাই জানতে পারে না। তাই স্বচ্ছতা বজায় রাখতে এবার বিল্ডিং বিভাগ এমন সব বাড়ির বাইরে ব্যানার, পোস্টার লাগাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ