Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় ১১ লক্ষে কমিউনিটি শৌচাগার, পার্কিং জোন পুরসভার

আদালতের পাশের রাস্তায় পার্কিং বন্ধ করতে চায় উলুবেড়িয়া পুরসভা। তাই ওই এলাকায় একটি পার্কিং জোন তৈরি করছে তারা।

উলুবেড়িয়ায় ১১ লক্ষে কমিউনিটি শৌচাগার, পার্কিং জোন পুরসভার
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: আদালতের পাশের রাস্তায় পার্কিং বন্ধ করতে চায় উলুবেড়িয়া পুরসভা। তাই ওই এলাকায় একটি পার্কিং জোন তৈরি করছে তারা। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে সেখানে একটি কমিউনিটি শৌচাগারও তৈরি করা হচ্ছে। এই কমিউনিটি শৌচাগার ও পার্কিং জোন তৈরি করতে খরচ হবে প্রায় ১১ লক্ষ টাকা। ইতিমধ্যে কমিউনিটি শৌচাগার তৈরির কাজ শুরু হয়েছে। পার্কিং জোনের কাজও শীঘ্র শুরু হবে।

Advertisement

উলুবেড়িয়া শহরে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হল নেতাজি মূর্তি সংলগ্ন এলাকা। এই এলাকায় আদালত, উপ সংশোধনাগার, ব্যাঙ্ক ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর আছে। তাই প্রায় রোজই মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বাইক সহ বিভিন্ন গাড়ি করে প্রচুর মানুষ এই এলাকায় আসে। কিন্তু এইসব যানবাহন রাখার জন্য এখানে কোন পার্কিং জোন নেই। ফলে আদালতের পাশের রাস্তাতেই এইসব বাইক, গাড়ি পার্কিং করতে হয়। ফলে এই রাস্তা দিয়ে যাতায়াত করা দুর্ভোগের হয়ে দাঁড়ায়।
সাধারণ মানুষের মতে, নেতাজি মূর্তির আশপাশের এলাকা উলুবেড়িয়ায় খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে শহরের মধ্যে দিয়ে যাওয়া ওটি রোডে কোনও কারণে যানজট হলে এই রাস্তা দিয়ে যানবাহন চালানো হয়। কিন্তু সপ্তাহের কাজের দিনগুলিতে রাস্তার উপরেই বাইক সহ বিভিন্ন গাড়ি পার্কিং করে রাখায় নানা সমস্যা হয়। তাছাড়া এখানে কোনও কমিউনিটি শৌচাগার না থাকার কারণেও মানুষকে সমস্যার মুখে পড়তে হয়। তাই পুরসভার এই দু’টি পরিষেবা গড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস ও ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান জানান, ওই এলাকা উলুবেড়িয়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। এতদিন ওখানে কমিউনিটি শৌচাগার না থাকায় মানুষকে সমস্যায় পড়তে হতো। তাই পুরসভার উদ্যোগে ওখানে একটি কমিউনিটি শৌচাগার তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে কাজও শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি একটি পার্কিং জোনও তৈরি করা 
হচ্ছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ