Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বন্ধ স্কুল দখলের চেষ্টা, রুখল পুরসভা

স্কুলে জায়গা দখলের চেষ্টা রুখে দিল পুরসভা। আগামী দিনে কেউ জায়গা বা ভবন ঘেরার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

বন্ধ স্কুল দখলের চেষ্টা, রুখল পুরসভা
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: স্কুলে জায়গা দখলের চেষ্টা রুখে দিল পুরসভা। আগামী দিনে কেউ জায়গা বা ভবন ঘেরার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ১৯৭৫ সালের হালিশহরের ৮ নম্বর ওয়ার্ডে চালু হয়েছিল মাখন লাল সিংহ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। সেখানে চারজন শিক্ষক-শিক্ষিকা ছিলেন। ছিল ছাত্র-ছাত্রীরা। ধীরে ধীরে সেই প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমে শূন্যে দাঁড়ায়। বন্ধ হয়ে যায় ওই স্কুল। শিক্ষকদের অন্য স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। 

Advertisement

সেই স্কুল দখল করার জন্য উদ্যোগ নেওয়া হয়। পাঁচিল দিতে শুরু করেন কেউ কেউ। সেই খবর পৌঁছয় হালিশহর পুরসভায়। পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ কর্মী অফিসার পাঠিয়ে সেই কাজ বন্ধ করে দেন এবং স্কুলের দেওয়ালে ব্যানার লাগিয়ে বলে দেওয়া হয়, এই জমি পুরসভার। কেউ হস্তক্ষেপ করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দা এবং প্রাক্তন শিক্ষক ও ছাত্ররা জানিয়েছেন, এই স্কুল থেকে অনেক ছেলে মেয়ে পাশ করেছে। গত কয়েক বছর ধরে স্কুলে ছাত্রছাত্রী নেই। স্কুলটি বন্ধ হয়ে পড়ে আছে। সেখানে স্কুল বা পাঠাগার হতে পারে। কিন্তু দখল করলে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পুরসভার ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা।
হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে স্কুল ছিল। সেটি এখন বন্ধ আছে। আমরা শুনলাম, কে বা কারা দখল করার চেষ্টা করছে। সেটা আমরা বন্ধ করে দিয়েছি। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ওটি পুরসভার জায়গা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ