Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হালিশহরে দুর্ঘটনা এড়াতে সব ফ্লেক্স খোলার নির্দেশ পুরসভার

সোমবার রাতে ঝড়বৃষ্টি হয়েছিল। আগামী দিনেও তা হতে পারে। এই ঝড়বৃষ্টিতে শহরে বসানো সব ফ্লেক্স, ব্যানার বা গেট ভেঙে, ছিড়ে পড়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তাই আজ বুধবারের মধ্যে সমস্ত ফ্লেক্স, ব্যানার, গেট খুলে নিতে বলল হালিশহর পুরসভা।

হালিশহরে দুর্ঘটনা এড়াতে সব ফ্লেক্স খোলার নির্দেশ পুরসভার
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সোমবার রাতে ঝড়বৃষ্টি হয়েছিল। আগামী দিনেও তা হতে পারে। এই ঝড়বৃষ্টিতে শহরে বসানো সব ফ্লেক্স, ব্যানার বা গেট ভেঙে, ছিড়ে পড়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তাই আজ বুধবারের মধ্যে সমস্ত ফ্লেক্স, ব্যানার, গেট খুলে নিতে বলল হালিশহর পুরসভা। না হলে তারাই সব খুলে দেবে। ঝড়বৃষ্টিতে দুর্ঘটনা যাতে না ঘটে, সেই আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত। 

Advertisement

হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলেন, রামনবমীর আগে থেকে হালিশহর জুড়ে ফ্লেক্স, গেট, ব্যানার লাগানো হয়েছে। এদিকে, ঝড়বৃষ্টিতে যে কোনও সময়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা হালিশহর পুরসভার পক্ষ থেকে সমস্ত সংগঠন এবং রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছি, ওই সমস্ত গেট, ফ্লেক্স বা ব্যানার খুলে দেওয়ার জন্য। যদি তারা না খোলেন, তাহলে পুরকর্মীরাই পুরো শহর পরিষ্কার করে দেবেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ