Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডেঙ্গুর প্রচারে গিয়ে আক্রান্ত পুরকর্মী, ধৃত ১

ডেঙ্গু সতর্কতার প্রচার ও বাড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন পুরসভার এক মহিলা স্বাস্থ্যকর্মী

ডেঙ্গুর প্রচারে গিয়ে আক্রান্ত পুরকর্মী, ধৃত ১
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ডেঙ্গু সতর্কতার প্রচার ও বাড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন পুরসভার এক মহিলা স্বাস্থ্যকর্মী। অভিযোগ, তাঁর কাজে বাধা দেওয়ার পাশাপাশি তাঁকে মারধরও করে এক বাসিন্দা। ঘটনাটি শ্রীরামপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের। ঘটনার পরপরই ওই মহিলা কর্মী এবং পুর কর্তৃপক্ষ, দু’তরফেই থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নাগরিককে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছিল। যদিও অসুস্থতার কারণে আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। ঘটনাকে কেন্দ্র পুরকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। কিছু পুরকর্মীর অভিযোগ, ডেঙ্গু সচেতনতার প্রচারে এবং পর্যবেক্ষণের কাজে বাড়ি বাড়ি গেলে মহিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, এমনকী অনেকসময় হুমকিরও মুখে পড়তে হয় তাঁদের। 

Advertisement

এনিয়ে শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা বলেন, কোথাও জল জমছে কি না কিংবা ডেঙ্গুর লার্ভা বড় হচ্ছে কি না এসবই দেখা হয়। এই কর্মসূচি সামগ্রিক নাগরিক স্বার্থেই। কোনও একজন নাগরিকের জন্য গোটা এলাকাকে বিপন্ন হতে দেব না আমরা। এই কাজে নাগরিকদেরও সাহায্য করতে হবে। নইলে বৃহত্তর নাগরিক স্বার্থে আমরা আইনের পথে হাঁটব। পুরসভার যে-সমস্ত কর্মী সমীক্ষার কাজ করছেন, তাঁদের নিরাপত্তায় প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাই নেবে পুরসভা।

Advertisement
সম্পর্কিত সংবাদ