Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে শোচনীয় হার মুম্বইয়ের

২০৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০৪ রানে অল আউট হয়ে গেল হার্দিক পাণ্ডিয়া ব্রিগেড। সেইসঙ্গে পয়েন্ট তালিকায় আরো পদস্খলন হল তাদের। সাত নম্বর স্থান থেকে মুম্বই দল নেমে গেল আটে।

ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে শোচনীয় হার মুম্বইয়ের
  • ২৪ এপ্রিল, ২০২৬ ০০:০৪
Prefer us on Google

মুম্বই, ২৩ এপ্রিল: ১০৩ রানে হার! আইপিএলের ‘এল ক্লাসিকো’তে চেন্নাই সুপার কিংসের কাছে মুখ থুবড়ে পড়ল মুম্বই ইন্ডিয়ান্স। ২০৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০৪ রানে অল আউট হয়ে গেল হার্দিক পান্ডিয়া ব্রিগেড। সেইসঙ্গে পয়েন্ট তালিকায় আরো পদস্খলন হল তাদের। সাত নম্বর স্থান থেকে মুম্বই নেমে গেল আটে।

Advertisement

আইপিএলের অন্যতম দুই সফল দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। দু’টি ফ্র্যাঞ্চাইজিই পাঁচবার করে খেতাব জিতেছে। তবে চলতি আসরে ধারাবাহিকতার অভাবে ছন্নছাড়া অবস্থা তাদের। ফলে বৃহস্পতিবার ওয়াংখেড়েতে দু’দলের কাছে ছিল কার্যত ঘুরে দাঁড়ানোর লড়াই।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে চেন্নাই। শুরুটা ভালো হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। সঞ্জু ছাড়া আর কেউ ২৫ রানের গণ্ডি টপকাতে পারেননি। অধিনায়ক ঋতুরাজ প্যাভিলিয়নে ফেরেন ২২ রানে। এর পরে ১৪ রানে আউট হন সরফরাজ। শিবমের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। সঞ্জু অপরাজিত ১০১ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। ম্যাচের সেরা তিনি। যার দৌলতে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে চেন্নাই। 

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের সম্মুখীন হয় মুম্বই ইন্ডিয়ান্স। মাত্র ১১ রানে তিনটি উইকেট হারায় তারা। এই পরিস্থিতিতে দলের হাল ধরেন সূর্যকুমার যাদব (৩৬) এবং তিলক ভার্মা (৩৭)। তাঁরা ছাড়া বাকিরা প্রতিপক্ষের বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করেন। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইন আপ। ১৯ ওভারে মাত্র ১০৪ রানে থেমে যায় মুম্বইয়ের দৌড়। ৪ ওভারে ১৭ রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট নেন চেন্নাইয়ের আকিল হুসেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ