Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

একাধিক লোকাল ট্রেন বাতিল, পুজোর আগে আদ্রা ডিভিশনে ট্রাফিক ব্লক, দুর্ভোগের আশঙ্কা

বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই পুজোর মরশুমেও আদ্রা ডিভিশনে ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে

একাধিক লোকাল ট্রেন বাতিল, পুজোর আগে আদ্রা ডিভিশনে ট্রাফিক ব্লক, দুর্ভোগের আশঙ্কা
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

\সংবাদদাতা, রঘুনাথপুর: বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই পুজোর মরশুমেও আদ্রা ডিভিশনে ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে। আগামী সাত দিন ধরে ডিভিশনে বেশ কয়েক জোড়া ট্রেন চলাচলে প্রভাব পড়তে চলেছে। ফলে পর্যটক, ব্যবসায়ী সহ বহু সাধারণ মানুষ সমস্যায় পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
রেলের তরফে জানানো হয়েছে, আজ, সোমবার থেকে আগামী ১১ অক্টোবর রবিবার পর্যন্ত ইঞ্জিনিয়ারিং, টিআরডি এবং এসঅ্যান্ডটি বিভাগের তরফে যৌথভাবে কাজ করা হবে। যার জন্য রোলিং নির্ধারিত হয়েছে। ফলে ৬৮০৪৬/৬৮০৪৫ (আসানসোল-আদ্রা) মেমু আজ, সোমবার থেকে ১১ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। ৬৮০৭৭/৬৮০৭৮ (আদ্রা-ভাগা) মেমু প্যাসেঞ্জার ৬, ৯, ১১ অক্টোবর বাতিল করা হয়েছে। ৬৮০৫৩/৬৮০৫৪ (আদ্রা-বরাভূম) মেনু ট্রেনের পরিষেবা ১১ অক্টোবর বাতিল রয়েছে। ট্রেনটি আজ এবং ৭, ৮ ও ১০ অক্টোবর পুরুলিয়া পর্যন্ত চলাচল করবে। ওই দিনগুলিতে পুরুলিয়া-বরাভূম অংশে ট্রেনটির পরিষেবা বাতিল থাকবে। এছাড়া ৬৮০২৩/৬৮০২৪ (ঝাড়গ্রাম-পুরুলিয়া) আজ সোমবার এবং ৮ ও ১০ অক্টোবর পরিষেবা বাতিল করা হয়েছে।
এছাড়া কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, ১৮০৩৫/১৮০৩৬ (খড়্গপুর–হাটিয়া) এক্সপ্রেস ৬ ও ১১ অক্টোবর আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই দু’দিন আদ্রা-হাটিয়া অংশে ট্রেনটির পরিষেবা বাতিল থাকবে। পাশাপাশি, ৬৩৫৯৪/৬৩৫৯৩ (আসানসোল-পুরুলিয়া) মেমু প্যাসেঞ্জার আজ এবং ৬,৭ ও ১১ অক্টোবর আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওইদিনগুলিতে আদ্রা-পুরুলিয়া অংশে পরিষেবা বাতিল থাকবে। এছাড়া ৬৮০৫৫/৬৮০৫৬ (আসানসোল-টাটা) মেমু প্যাসেঞ্জার আজ এবং ৮ ও ১০ অক্টোবর পুরুলিয়া পর্যন্ত চলাচল করবে। ওই দিনগুলিতে পুরুলিয়া-টাটা অংশ পরিষেবা বাতিল থাকবে। ১৮৬০১(টাটা-হাটিয়া) এক্সপ্রেস সোমবার এবং ৭ ও ৮ অক্টোবর চাণ্ডিল, পুরুলিয়া, কোটশিলা পরিবর্তে চাণ্ডিল, বিহার, মুরি লাইনে চলাচল করবে। ৬৮০৫৬ (টাটা-আসানসোল) মেমু প্যাসেঞ্জার সোমবার এবং ৬ ও ১১ অক্টোবর গড়ধ্রুবেশ্বর-আদ্রা-জয়চণ্ডী পাহাড় পরিবর্তে গড়ধ্রুবেশ্বর-জয়চণ্ডী পাহাড় দিয়ে চলাচল করবে। আদ্রা হয়ে চলবে না।
নিত্য যাত্রীরা বলেন, কয়েকটি মাত্র ট্রেন চলাচল করে। কোনো ট্রেনে সময় মতো চলে না। আবার সপ্তাহের নামে ওই ট্রেনগুলি ঘুরিয়ে ফিরিয়ে বাতিল করা হয়। পুজোর মরশুমে সবার হবে।
রেলের তরফে জানানো হয়েছে, আগামী দিন যাত্রী পরিষেবা উন্নত করার জন্য এবং রেলের উন্নয়নমূলক কাজের জন্য রোলিং ব্লক নেওয়া হয়েছে।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ