Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

এখনও খোঁজ নেই মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠার, উদ্বেগে পরিবার

২৬ আগস্ট সকালবেলা নেপালে হরপা বানে বহু মানুষের মৃত্যু ঘটে। নিখোঁজের সংখ্যাও প্রচুর

এখনও খোঁজ নেই মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠার, উদ্বেগে পরিবার
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ২৬ আগস্ট সকালবেলা নেপালে হরপা বানে বহু মানুষের মৃত্যু ঘটে। নিখোঁজের সংখ্যাও প্রচুর। তার মধ্যে একজন হলেন প্রয়াত মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। একমাস হয়ে গেল শর্মিষ্ঠাদেবীর খোঁজ না পেয়ে উদ্বিগ্ন রায় পরিবার। বধূর স্বামী ও মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় সিদ্ধান্ত নিয়েছেন, স্ত্রীর খোঁজে প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন। ইতিমধ্যে দু’বার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন তিনি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখবেন বলে জানালেন শুভ্রাংশু। তিনি বলেন, এক মাস হয়ে গেল কোনও সংবাদ নেই। উৎকণ্ঠায় গোটা পরিবার। ঠিক করেছি, প্রধানমন্ত্রী সহ সকলকে চিঠি লিখব। সকলের কাছে অনুরোধ, আমার দুই সন্তানের মাকে ফিরিয়ে দিক। শর্মিষ্ঠাদেবীর এক ছেলে এক মেয়ে। মেয়ে বড়, ছেলে ছোট। তারাও মা’র আশার অপেক্ষায় হন্যে হয়ে তাকিয়ে রয়েছে রাস্তার দিকে। সরকারি পর্যায়ে কোনওরকম আশা না দেখে উদ্বিগ্ন গোটা পরিবার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ