নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী শনিবার থেকে চালু হচ্ছে পুর ও নগরোন্নয়ন দপ্তরের ‘মুখোমুখি’ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালকে সরাসরি ফোন বা ভিডিয়ো কলের মাধ্যমে পুর পরিষেবা সংক্রান্ত সমস্যার কথা জানানো যাবে। প্রতি শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কলকাতা পুরসভা এলাকার সমস্যার কথা শুনবেন মন্ত্রী। মঙ্গল এবং বৃহস্পতিবার ঘুরিয়ে ফিরিয়ে অন্যান্য পুরসভার সমস্যার কথা শুনবেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নবরূপে সাজানো হবে কলেজ স্ট্রিটকে। লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের মতো কলেজ স্ট্রিটের একাংশ হবে ‘নো ভেহিকেল জোন’।



