Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জট কাটল, খুলল মহম্মদ আলি পার্ক

ষষ্ঠীর বিকেলে দর্শনার্থীদের জন্য খুলে গেল মহম্মদ আলি পার্ক। পঞ্চমীর রাতে শহর কলকাতার ঐতিহ্যশালী মহম্মদ আলি পার্কের পুজোয় প্রবেশ বন্ধ করে দিয়েছিলেন উদ্যোক্তারা।

জট কাটল, খুলল মহম্মদ আলি পার্ক
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ষষ্ঠীর বিকেলে দর্শনার্থীদের জন্য খুলে গেল মহম্মদ আলি পার্ক। পঞ্চমীর রাতে শহর কলকাতার ঐতিহ্যশালী মহম্মদ আলি পার্কের পুজোয় প্রবেশ বন্ধ করে দিয়েছিলেন উদ্যোক্তারা। পুলিসের সঙ্গে ভিড় সামলানো নিয়ে মতবিরোধ থেকেই এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন উদ্যোক্তারা, দাবি তাঁদের এমনটাই। ষষ্ঠীর দিন বিকেলে সেই সমস্যার সমাধান হল। এদিন মহম্মদ আলি পার্কের উদ্যোক্তারা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন, পুলিশের সঙ্গে বোঝাবুঝিতে কিছু সমস্যা হয়েছিল। আজ ডিসি সেন্ট্রাল সহ পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনায় সব ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ