Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝড়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, দেওয়াল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

ঝড়-বৃষ্টির দাপটে ভেঙে পড়ল মাটির বাড়ি। ঘরের দেওয়াল চাপা পড়ে আরামবাগে মৃত্যু হল এক বৃদ্ধার। জখম হয়েছেন তাঁর দুই ছেলেও। মৃতার নাম কমলা ছাতি (৬৫)।

ঝড়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, দেওয়াল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • ২৭ এপ্রিল, ২০২৫ ১১:০৪
Prefer us on Google

আরামবাগ: ঝড়-বৃষ্টির দাপটে ভেঙে পড়ল মাটির বাড়ি।  ঘরের দেওয়াল চাপা পড়ে আরামবাগে মৃত্যু হল এক বৃদ্ধার। জখম হয়েছেন তাঁর দুই ছেলেও। মৃতার নাম কমলা ছাতি (৬৫)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, শনিবার রাতে ঝড়-বৃষ্টির সময় বৃদ্ধা মাকে মাটির ঘর থেকে সরিয়ে নিয়ে যাচ্ছিলেন তাঁর দুই ছেলে। সেই সময় আচমকা টিনের ছাউনি দেওয়া মাটির ঘরটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মাটির দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয় জখম অবস্থায় তাঁর দুই ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে একজনকে বর্ধমান মেডিক্যাল কলেজে রেফার করা হয়। 
শনিবার রাতের ঝড়-জলে আরামবাগ মহকুমা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক বাড়ির চাল ঝড়ে উড়ে গিয়েছে। বিদ্যুৎহীন বিভিন্ন এলাকা। যার ফলে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ