Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মুচিপাড়া: বৃদ্ধা খুনে টিআই প্যারেড মঞ্জুর

সম্প্রতি মুচিপাড়া থানা এলাকায় এক বৃদ্ধা খুনের মামলায় টিআই প্যারেডের আর্জি মঞ্জুর করল আদালত। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে ওই আর্জি জানানো হয় সরকারি তরফে।

মুচিপাড়া: বৃদ্ধা খুনে টিআই প্যারেড মঞ্জুর
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি মুচিপাড়া থানা এলাকায় এক বৃদ্ধা খুনের মামলায় টিআই প্যারেডের আর্জি মঞ্জুর করল আদালত। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে ওই আর্জি জানানো হয় সরকারি তরফে। বিচারক তা মঞ্জুর করেন। আগামী সপ্তাহে প্রেসিডেন্সি সংশোধনাগারে এক বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। এদিকে, এই খুনের মামলায় ধৃত ফেরিওয়ালা ময়মুর আলি গাজিকে (৫৩) এদিন আদালতে হাজির করানো হয়। সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী ধৃতের জামিনে জোরালো আপত্তি জানান। তিনি বলেন, এখন অভিযুক্ত জামিন পেলে মামলা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিচারক মামলার কেস‑ডায়েরি দেখে ধৃতের জামিনের আবেদন বাতিল করে দিয়ে তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সম্প্রতি মুচিপাড়া থানা এলাকা থেকে ঢিল ছোড়া দূরত্বে সার্পেন্টাইন লেনে ওই খুনের ঘটনাটি ঘটে। অভিযোগ, ৭৬ বছরের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করে তারপর তাঁর ঘর থেকে বিভিন্ন সোনার অলঙ্কার হাতিয়ে চম্পট দেয় ওই ফেরিওয়ালা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ