Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মৃত্যুর ৪২দিন পর সৌদি থেকে বৃদ্ধের দেহ ফিরল কান্দিতে

মৃত্যুর ৪২দিন পর সৌদি থেকে বৃদ্ধের দেহ ফিরল কান্দিতে
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: সৌদিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল কান্দির আন্দুলিয়া গ্রামের কলিমুদ্দিন শেখের(৬৮)। মৃত্যুর ৪২দিন পর শুক্রবার বৃদ্ধের দেহ বাড়িতে ফিরল। গ্রামে শোকের ছায়া নেমে আসে। রাতেই স্থানীয় বাসিন্দারা তাঁকে শেষবারের মতো দেখতে ভিড় জমান। মৃতের স্ত্রী ফজলে বিবি বলেন, ২০২৬ সালে কাজ থেকে অবসর নিয়ে বাড়ি ফিরতেন। এভাবে তিনি ফিরবেন ভাবতেই পারছি না।
Advertisement
মৃতের ছেলে ইসারুল শেখ বলেন, প্রায় ১২বছর ধরে বাবা কর্মসূত্রে সৌদিতে ছিলেন। তিনি মক্কায় একটি কোম্পানিতে সাফাই঩য়ের কাজ করতেন। সেখানে ১১ জানুয়ারি ফ্রিজ থেকে মাছ বের করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ওই রাতে আমরা দেহ বাড়ি নিয়ে আসি।
Advertisement
সম্পর্কিত সংবাদ