Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মোটরভ্যান চালকদের সম্মেলন

মালদহের হরিশ্চন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাগানে বৃহস্পতিবার এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর-১ ও ২ ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়।

মোটরভ্যান চালকদের সম্মেলন
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের হরিশ্চন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাগানে বৃহস্পতিবার এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর-১ ও ২ ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য উজ্জ্বলেন্দু সরকার বলেন, মোটরভ্যান চালকদের সরকারি লাইসেন্স, পরিবহণ শ্রমিক হিসেবে স্বীকৃতি, সামাজিক নিরাপত্তা প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে সম্মেলনে আলোচনা হয়েছে। সম্মেলনের আগে দুই শতাধিক মোটরভ্যান চালক হরিশ্চন্দ্রপুরের থানা মোড়, শহিদ মোড়, বাসস্ট্যান্ড ও বাজার এলাকা পরিক্রমা করেন। সম্মেলনে ছিলেন ইউনিয়নের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গোপাল দেবনাথ, জেলা সভাপতি অংশুধর  মণ্ডল, জেলা সম্পাদক কার্তিক বর্মন প্রমুখ। সম্মেলনে আব্দুল কালাম সভাপতি, আরজাউল হক সম্পাদক ও শংকর দাসকে কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত করে ২১ জনের হরিশচন্দ্রপুর ১ ও ২  ব্লক কমিটি গঠিত হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ