Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

মাটন রোগান জোশ

উপকরণ: মাটন ৫০০ গ্রাম, ধনে গুঁড়ো ১ টেবিল চামচ, মৌরি গুঁড়ো ১ টেবিল, আদা গুঁড়ো ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, টক দই ১ কাপ, কাশ্মীরি লঙ্কা বাটা স্বাদমতো, রতনজোট অল্প, ঘি ৪ টেবিল চামচ, নুন, চিনি, গরমমশলা।

মাটন রোগান জোশ
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
উপকরণ: মাটন ৫০০ গ্রাম, ধনে গুঁড়ো ১ টেবিল চামচ, মৌরি গুঁড়ো ১ টেবিল, আদা গুঁড়ো ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, টক দই ১ কাপ, কাশ্মীরি লঙ্কা বাটা স্বাদমতো, রতনজোট অল্প, ঘি ৪ টেবিল চামচ, নুন, চিনি, গরমমশলা।
Advertisement
প্রণালী: কড়াইতে ২ টেবিল চামচ ঘি গরম করে মাটন, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো, নুন দিয়ে ৪ মিনিট ভেজে নিন। তারপর রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। ফেটানো দই, লঙ্কা বাটা, আদা গুঁড়ো, চিনি দিয়ে বেশ করে কষিয়ে নিন। তারপর তা প্রেশার কুকারে দিয়ে ৪টে সিটি তুলে নামিয়ে রাখুন। একটি পাত্রে ঘি গরম করে রতনজোট দিয়ে ২ মিনিট রেখে প্রেশার কুকার খুলে রতনজোট ছেঁকে ঘি দিয়ে দিন। গরমমশলা ছড়িয়ে একটু ফুটিয়ে নামালেই তৈরি মাটন রোগান জোশ। 
মনীষা দত্ত 
Advertisement
সম্পর্কিত সংবাদ