সংবাদদাতা, নাগরাকাটা: শনিবার দুপুরে মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি নতুনপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ব্রাউন সুগার ও গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মেটেলি থানার পুলিস। ধৃত দু’জন সম্পর্কে বাবা ও ছেলে। অভিযানে নেতৃত্ব দেন মেটেলি থানার আইসি মিংমা লেপচা। পুলিস জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই বাড়ি থেকে অবৈধভাবে মাদকের ব্যবসা চলত। এদিকে, খবর পেয়ে ওই এলাকায় আসেন মেটেলির জয়েন্ট বিডিও সৌরভ ঘাটাইত।



