Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মথুরায় ফের চিতাবাঘের আতঙ্ক

মথুরায় ফের চিতাবাঘের আতঙ্ক
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, আলিপরদুয়ার: আলিপুরদুয়ার-১ ব্লকের মথুরা চা বাগানে ফের চিতাবাঘের আতঙ্ক। নতুন করে চিতাবাঘের আতঙ্ক ছড়ানোয় বনদপ্তর ফের মথুরা চা বাগানে ছাগলের টোপ দিয়ে একটি খাঁচা বসায়। বাগানের ছয় নম্বর ডিভিশনে এই খাঁচা পাতা হয়েছে।
Advertisement
ডিসেম্বর মাস থেকে এখনও পর্যন্ত মথুরা বাগানে বনদপ্তর তিনটি চিতাবাঘকে খাঁচাবন্দি করেছে। বাগানের শ্রমিকদের দাবি, ফের নতুন করে চিতাবাঘের আনাগোনা শুরু হয়েছে। প্রতিরাতে শ্রমিক মহল্লা থেকে হাঁস, মুরগি, ছাগল ও বাছুর হাপিস হয়ে যাচ্ছে। চিতাবাঘের আতঙ্কে বাগানের স্বাভাবিক কাজকর্মও ব্যহত হচ্ছে। শ্রমিকরা চিতাবাঘের ভয়ে কাজে যেতে উৎসাহ হারাচ্ছেন।
মথুরা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান দেবেন্দ্রনাথ রাভা বলেন, শ্রমিকরা বলছে নতুন করে বাগানে চিতাবাঘের আনাগোনা শুরু হয়েছে। বনদপ্তর বিষয়টি দেখছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতার রেঞ্জার সুদীপ্ত ঘোষ বলেন, চিতাবাঘ ধরতে মথুরা বাগানে নতুন করে একটি খাঁচা পাতা হয়েছে। এদিকে, বনদপ্তর জানিয়েছে, শীতকাল চিতাবাঘের প্রজননের সময়। চিতাবাঘ প্রজনন ক্রিয়ার পছন্দের জায়গা চা বাগানের নির্জনতা ও স্যাঁতসেঁতে শুকনো নালা নর্দমা। মনে করা হচ্ছে প্রজননের জন্যই মথুরা চা বাগানে নতুন করে চিতাবাঘের আনাগোনা হয়ে থাকতে পারে।
সম্পর্কিত সংবাদ