রায়পুর: ছত্তিশগড়ে মাওবাদী দমনে ফের সাফল্য। আত্মসমর্পণ করলেন বিজাপুরের এক মাওবাদী কমান্ডার। তাঁর খোঁজ পেতে আট লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিস। মাওবাদী কমান্ডারের নাম দীনেশ মোদিয়াম। বিজাপুরের গঙ্গালুর এরিয়া কমিটির কমান্ডার ছিলেন তিনি। শতাধিক খুন সহ পুলিসের উপর একাধিক হামলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মাওবাদীদের আত্মসমর্পণ করতে প্রচার চলছে। গত শুক্রবারও ৭ মাওবাদী আত্মসমর্পণ করেছিলেন।



